1
2
| প্রকাশের তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
দেশের উষ্ণতম স্থান লালপুরে “এক ছাত্র এক গাছ” কর্মসূচি অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
দেশের উষ্ণতম স্থান লালপুরে “এক ছাত্র এক গাছ” কর্মসূচি অনুষ্ঠিত
উপজেলা প্রতিনিধি, লালপুর (নাটোর)।
দেশের উষ্ণতম স্থান নাটোরে লালপুরে পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে “এক ছাত্র এক গাছ” কর্মসূচি-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ নভেম্বর) লালপুর উপজেলার মোহরকয়া ডিগ্রী পাস ও অনার্স কলেজে পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে “এক ছাত্র এক গাছ” কর্মসূচি-২০২৫ অনুষ্ঠিত হয়।
কর্মসূচির উদ্বোধন করেন কলেজের গভর্নিং বডির সভাপতি মো. আজিজুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ড. মো. ইসমত হোসেন ও উপাধ্যক্ষ মো. মিজানুর রহমান।
এছাড়াও উক্ত কর্মসূচীতে কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও বিপুল সংখ্যক শিক্ষার্থী স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
উদ্বোধনী বক্তব্যে গভর্নিং বডির সভাপতি মো. আজিজুর রহমান বলেন, “পরিবেশ রক্ষায় গাছের বিকল্প নেই। প্রতিটি শিক্ষার্থী যদি একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করে, তবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”
এই কর্মসূচিতে শিক্ষক ও শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের গাছের চারা রোপণ করেন।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা